শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার চান্দিনায় খাদ্য গোডাউনে ধান দিতে কৃষক বিড়ম্বনার শিকার

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরাসরি ধান সংগ্রহ কার্যক্রমে খাদ্য গুদামে কুমিল্লার চান্দিনায় ধান দিতে এসে বিড়ম্বনার শিকার হচ্ছেন কৃষকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেক কৃষক জানায়, তারা প্লাস্টিকের বস্তায় করে ধান নিয়ে আসলে ফেরত দেয়ার অভিযোগ রয়েছে। আবার সরকারি চটের বস্তার সংকট দেখিয়ে কৃষকরা নিজ খরচায় চটের ব্যাগ কিনে ধান সরবরাহ জন্য বাধ্য করছে, তাই তারা একেকটি পুরাতন চটের বস্তা ৭০ থেকে ৭৫ টাকা করে কিনে ধান দিতে হচ্ছে।

এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ্য হচ্ছে। সোমবার (১জুন ) দুপুরে সরেজমিনে দেখতে গেলে দেখা যায়, খাদ্য গোডাউনের ভিতরে এবং বাহিরে সড়কে কৃষকের ধান বোঝাই অনেক ট্রাক, ট্রাক্টর অপেক্ষা করছে। লেবার সংকটে আনলোড করতে পারছে না। এছাড়া লেবার সংকটে কৃষকের ধান ট্রাক বা ট্রাক্টর থেকে আনলোড করতে এক দুই দিন সময় লেগে যায়। এতেও তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ্য হচ্ছে।

এব্যাপারে জানতে চাইলে উপজেলা খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ নাইমুল করিম টিটু কোন মন্তব্য করতে চাননি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শংকর চন্দ্র অধিকারীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে জানান, আমাদের চটের বস্তার সংকট রয়েছে আমরা চাহিদা দিয়েছি। লেবার সংকট নিয়ে জানান, এক সাথে লোড- আনলোড চলমান থাকলে একটু লেবার সংকটে পড়তে হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত ওসি এলএসডি-র কাছে জেনে নিতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়