শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ০৬:৩১ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে বসবাসরত কথিত বাংলাদেশিদের পুশইন চেষ্টা, বেনাপোল সীমান্তে উত্তেজনা

আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি : ভারতে জন্মগ্রহণ ও দীর্ঘদিন ধরে বসবাসরত কথিত বাংলাদেশি নাগরিকদের কোনো ধরনের দ্বিপক্ষীয় নিয়ম-নীতি অনুসরণ না করেই জোরপূর্বক শতাধিকের বেশি লোককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)এমন অভিযোগ উঠেছে সীমান্ত এলাকায়।সোমবার দিবাগত রাত থেকে বেনাপোলের রঘুনাথপুর সীমান্তের বিপরীতে ভারতের হরিদাসপুর সীমান্ত এলাকায় এসব নারী,পুরুষ ও শিশুকে নিয়ে অবস্থান নেয় বিএসএফ। পরে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেয়। ফলে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

সীমান্ত সূত্র জানায়, যাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে তাদের অনেকেই ভারতে জন্মগ্রহণ করেছেন এবং দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছেন। তাদের নাগরিকত্ব ও পরিচয় যাচাই ছাড়াই সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সীমান্তের উভয় পাশে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও বিএসএফ। বেনাপোল সীমান্তজুড়ে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

এর আগে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে নিজেদের বাংলাদেশি দাবি করা শতাধিক ব্যক্তিকে যাচাই-বাছাই শেষে বিজিবির কাছে হস্তান্তরের খবর প্রকাশিত হয়। বিএসএফ তাদের পরিচয় নিবন্ধন ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিল।
তবে বেনাপোল সীমান্তে চলমান পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত বিজিবি কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সীমান্তবাসীরা জানান, রোববার রাতে সীমান্তে একটি বাগানে জড়ো করে প্রায় শতাধিক মানুষকে। পরে তাদের বাংলাদেশে ঢেলে পাঠানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে। এসব নিয়ে সীমান্তে বসবাসরত নাগরীকরা বেশ আতঙ্কে রয়েছে। তবে সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যদের যে কোন সহযোগীতায় গ্রামবাসী পাশে থাকবে। কোন ধরনের অপরাধ মুলক কার্যক্রম ঘটতে দেওয়া হবেনা।

যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃকর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বিএসএস ৩ টি ট্রাকে আনুমানিক ১০০ থেকে ১২০ জনের মত লোক এনে গতকাল রাতে সীমান্তে জড়ো করেছে। তবে অবৈধ ভাবে কাউকে ঢোকাতে না পারে বিজিবি সদস্যরা তাদের তৎপরতা বাড়িয়েছে। এখনও পর্যন্ত ওপার থেকে কোন মানুষ অবৈধ ভাবে এপারে ঢুকতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়