শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ০৭:২৭ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝাটকদিয়া আউড়াকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

রবিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছিল। পথে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি যানবাহনের মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়। এ সময় দুর্ঘটনা এড়াতে বাসটির চালক রাস্তার পাশের কাঁচা অংশে নামিয়ে দেন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে প্রায় ৫০ থেকে ৬০ ফুট নিচে খাদে পড়ে যায় এবং কয়েকবার পল্টি খায়।

দুর্ঘটনায় আহত সেকেন্দার নামে এক যাত্রী জানান, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৪০ জন সিটে বসা এবং বাকিরা দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। মুহূর্তের মধ্যে বাসের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অধিকাংশ যাত্রী আহত হন।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। পরে নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। আহতদের বাস থেকে বের করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

নগরকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার অভিযান চালিয়ে অন্তত ২৭ জন আহত যাত্রীকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়