শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে তর্ক, কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে কিল-ঘুষিতে মো. হানিফ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৩১ মে) সকালে উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. হানিফ ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে।

নিহতের ছেলে রিপন অভিযোগ করে বলেন, নিজেদের জমি থেকে মাটি কাটার সময় প্রতিবেশী আবদুল বারেক ওই জমি নিজের দাবি করে মাটি কাটায় বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার বাবা জমির কাগজপত্র নিয়ে বসে বিষয়টি সমাধানের প্রস্তাব দেন। এতে ক্ষিপ্ত হয়ে আবদুল বারেক তার বাবাকে গালিগালাজ করেন এবং কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে তার বাবা হানিফ মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠলে অভিযুক্ত আবদুল বারেক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এদিকে আজ নিহত মো. হানিফ এর বাড়িতে তার ছোট ভাইয়ের মেয়ের বিয়ের আয়োজন চলছিল। এখন মুহূর্তেই বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।  
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ও অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়