শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০৫:০৩ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়াউর রহমানের হত্যা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমরা স্বাধীন বিচার বিভাগকে বিশ্বাস করি। সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলার বিচার কী হবে সেটা বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে- রাজনীতিবিদরা নয়। বিগত দিনে যেটা হয়েছে সেটা আমরা করবো না।’

শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, ‘শহীদ জিয়াকে হত্যা করে তারা সেদিন গুম করতে চেয়েছিল। আর শহীদ জিয়ার সমাধি হয়েছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পাড়ায় সংসদের পাশে। দেশের স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধে প্রথম বিপ্লবী যুদ্ধ করে এ দেশটাকে স্বাধীন করেছিল। আজকে আমরা তার প্রথম সমাধিস্থলে সম্মান প্রদর্শন করেছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশে প্রথম এক দলীয় শাসনের বিরুদ্ধে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যুদ্ধস্থলে যার যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশকে আধুনিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছেন। সেই পথ আজকে তারেক রহমানের নেতৃত্বে ফিরে পেয়েছে। দেশ গড়ার যে স্বপ্ন শহীদ জিয়ার ছিল সে স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রথম সমাধিতে শনিবার সকাল থেকে নেতাকর্মীদের ঢল নামে। নেতাকর্মীদের মিছিল-স্লোগানে মুখর হয়ে উঠে সমাধিস্থল।

সমাধিস্থলে আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও চট্টগ্রাম-৫ আসন থেকে নির্বাচিত ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, চট্টগ্রাম-৬ আসন থেকে নির্বাচিত গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ থেকে নির্বাচিত হুম্মাম কাদের চৌধুরী এমপি, চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৪ আসন থেকে নির্বাচিত জসিম উদ্দিন এমপি উপস্থিত ছিলেন। তারা পৃথকভাবে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা জানান। এ ছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়