শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরের ১১ গ্রামে ঈদ উদযাপন

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। বুধবার (২৭ মে) সকাল ৭ টায় রামগঞ্জ উপজেলার পার্ক এভিনিউ জাহাঙ্গীর টাওয়ারে খানকায়ে মাদানিয়া কাসেমিয়া ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা এবং সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।

রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া ঈদগাহে ঈদের জামায়াতে ইমামতি করেন রামগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রধান মোহাদ্দেস মাওলানা মো. রুহুল আমিন। এ ছাড়া এসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি পৃথক পৃথকভাবে স্ব স্ব ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। পরে এসব মুসল্লিরা মহান আল্লাহর সন্তুষ্টি আদায়ে তাদের পশু কোরবানি করেন।

এছাড়া ঈদকে কেন্দ্র করে ঈদগাহ এলাকায় বসেছে মেলা। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষকে মেলায় কেনাকাটা করতে দেখা যায়।

মাওলানা ইসহাক (রা.) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সাথে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মুসল্লিরা গত ৪৯ বছর যাবত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া ঈদগাহের ইমাম রামগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রধান মোহাদ্দেস মাওলানা রুহুল আমিন বলেন, এক সময় বিজ্ঞানের এমন উৎকর্ষ না থাকায় সংবাদ আদান-প্রদান সম্ভব হতো না। তবে বিজ্ঞানের এ যুগে সেই মাসআলা গ্রহণযোগ্য না। চার মাজহাবের মতের পৃথিবীর একপ্রান্তে প্রথম দর্শনীয় হচ্ছে অপর প্রান্তের পালনীয়। সে অনুযায়ী আমরা ধর্মীয় সব কার্যক্রম পালন করে আসছি। আগামীতেও আল্লাহর সন্তুষ্টি লাভে পালন করে যাব, ইনশাল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়