শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ০৮:৫১ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদুল আজহায় বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে তিন জামাত, প্রধান জামাত সকাল ৭টায়

বাগেরহাট জেলায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে। প্রতিবারের মতো এবারও মসজিদটিতে ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, এই নামাজে ইমামতি করবেন খানজাহান (রহ.) মাজার-সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, এতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো. নাসির উদ্দিন। তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, এতে ইমামতি করবেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদরাসার সুপার হাফেজ মাওলানা মো. এনামুল হক।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদের জামায়াত ও কোরবানি উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন। দর্শনার্থীদের জন্য দৃষ্টিনন্দন আলোকসজ্জার ব্যবস্থাও করা হয়েছে মসজিদ প্রাঙ্গণে। নেওয়া হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। পাশাপাশি রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো এলাকা।

বাগেরহাটের প্রত্নতত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, বাগেরহাট জেলার প্রধান নামজে জামাত ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। এবারও তিনটি জামাত হবে। তিন জামাতে মোট ৬ হাজার মুসাল্লি নামাজ আদায় করবেন। মসজিদের ভেতরে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে দেড় হাজার মুসল্লি ও বাইরে ৫ শতাধিক।

এ ছাড়া, বাগেরহাট পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, হরিণখানা জামে মসজিদ, সরকারি পিসি কলেজ জামে মসজিদ,নাগের বাজার হাজী আরিফ জামে মসজিদ, আলীয়া মাদরারাসা জামে মসজিদ, খানজাহান আলী (রহ.)-এর মাজার-দরগা জামে মসজিদ, সড়ক ও জনপথ জামে মসজিদ, সরুই মাদরাসা জামে মসজিদসহ জেলা শহর ও উপজেলা সদরের বেশিরভাগ মসজিদে সকাল ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়