শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু

‎​‎​জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজীর্ণ টিনের চালার নিচে অত্যন্ত মানবেতর জীবনযাপন করা বাবা-মা হারা অসহায় তিন ভাই-বোন শাকিল, শাহনাজ ও ছোট্ট শিউলির স্থায়ী বাসস্থানের দায়িত্ব নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। প্রায় সাত বছর আগে বাবা নিখোঁজ হওয়া এবং তিন বছর আগে মা অন্যত্র চলে যাওয়ায় মাত্র ১৭-১৮ বছর বয়সেই বড় ভাই শাকিলের কাঁধে চেপেছিল সংসারের বিশাল বোঝা।

‎মঙ্গলবার (২৬ মে) বিকেলে জেলা শহরের গোল্ডেন বাজার সংলগ্ন ডিসি পার্ক আবাসনে ওই তিন ভাই-বোনের জন্য একটি নতুন ও নিরাপদ ঘরের ব্যবস্থা সম্পন্ন করার পর তিনি এই মানবিক উদ্যোগ নেন।

‎​নতুন ঘর হস্তান্তর শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত বক্তব্যে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সংশ্লিষ্ট আবাসনটি আধুনিকায়ন করে গড়ে তোলার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সাথে তিনি আবাসনে বসবাসরত তিনশত পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।

‎​এ সময় নারী শিক্ষার প্রসারে আবাসনের স্কুলগামী ছোট ছোট বালিকা শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে বাইসাইকেল এবং আবাসনের সকল শিশু শিক্ষার্থীদের স্কুল ড্রেস, স্কুল ব্যাগ ও জুতা দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী। পরে মন্ত্রী ওই অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি চাল বিতরণ করেন এবং বরাদ্দকৃত ঘরের সামনে একটি ফলদ বৃক্ষ রোপণ করেন।

‎​আবাসন চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল আমিনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়