শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের নির্বাচন স্থগিত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সোমবার (২৫ মে) বিকেলে নির্বাচনী বোর্ড কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি প্রকাশের পর পরিবহন মালিকদের মধ্যে নানা আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন স্বাক্ষরিত “ফরিদপুর বাস মালিক গ্রুপের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ” সংক্রান্ত পত্রের আলোকে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পত্রটির স্মারক নম্বর- ০৫.১২.২৯০০.০০২.২৩.০০১.২৬-৩০ এবং তারিখ ২৩ মে ২০২৬।

নির্বাচনী বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রশাসনিক নির্দেশনার কারণে ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের নির্ধারিত দ্বি-বার্ষিক নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। নতুন তফসিল বা নির্বাচনের পরবর্তী তারিখ সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এদিকে নির্বাচন স্থগিতের খবরে সংগঠনের সম্ভাব্য প্রার্থী, ভোটার ও সাধারণ পরিবহন মালিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ প্রশাসনিক সিদ্ধান্তকে সময়োপযোগী বললেও, অনেকেই দ্রুত নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে সংগঠনটির নেতৃত্ব নির্বাচনকে ঘিরে পরিবহন মালিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল।

বিজ্ঞপ্তিতে নির্বাচনী বোর্ডের সভাপতি শফিকুল ইসলাম মনি, সদস্য শেখ মনির হোসেন এবং এস.এম মাসুদুর রহমান (তরুণ) স্বাক্ষর করেন।

এ বিষয়ে নির্বাচনী বোর্ডের সদস্য এস.এম মাসুদুর রহমান (তরুণ) বলেন, “প্রশাসনিক নির্দেশনার আলোকে নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলেই নতুন সিদ্ধান্ত জানানো হবে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করা হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়