শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ০৭:২১ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জের পানিউম্দা ইউনিয়নের বড়চর গ্রামে ৩য় শ্রেণীর ছাত্রী’ (৯)কে ধর্ষণ করেছে ২ লম্পট। ধর্ষিতা ছাত্রীকে সোমবার(২৫ মে) দুপুরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (২৪ মে) বিকালে বড়চর গ্রামের সাইদুর রহমানের মেয়ে ও বড়চর সরকারী প্রাইমারী স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী গ্রামের দোকানে যাওয়ার পথে একই গ্রামের মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার অপর সঙ্গীকে নিয়ে ওই স্কুল ছাত্রীকে জোর পুর্বক পাশের বাশঁ ঝাড়ের নির্জনস্থানে মুখে গামছা বেধেঁ পালাক্রমে ধর্ষণ করে। স্থানীয় মেয়েটির কান্নাকাটির শব্দ শুনে ধর্ষণকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্কুল ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই ছাত্রীর পিতা সাইদুর রহমান বাড়িতে না থাকায় সোমবার দুপুরে আহত ধর্ষিতা মেয়ে’কে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

ধর্ষিতার মা সাজেদা বেগম কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের জানান, তার মেয়েটি মজা খাওয়ার জন্য স্থানীয় একটি দোকানে যাওয়ার পথিমধ্যে একটি বাঁশ ঝাড়ের পাশে নির্জনস্থানে মেয়েটিকে মুখে গামছা বেঁধে ধর্ষন করেছে একই গ্রামের কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া ও তার সহকর্মী অজ্ঞাত আরেকজন। স্থানীয় লোকজন বিষয়টি আচ করতে পেরে ধর্ষকদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। ধর্ষিতার বাবা সাইদুর রহমান বলেন, আমার অবুঝ মেয়ের ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ মোনায়েম মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়