শিরোনাম
◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি?

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৯:২১ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বধলায় নকলের দায়ে ৪ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় চলমান এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৩ মে) পূর্বধলা জগৎ মনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পদার্থবিজ্ঞান পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালীন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের তদারকির মধ্যে ওই চার পরীক্ষার্থী অবৈধভাবে নকল করার সময় ধরা পড়ে। পরবর্তীতে পরীক্ষার নিয়ম লঙ্ঘনের অভিযোগে কেন্দ্র কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের ‘এক্সপেল’ বা বহিষ্কারের ঘোষণা দেয় এবং পরীক্ষাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।

কেন্দ্র সচিব নুরে আলম সিদ্দিকী মামুন জানান, পরীক্ষাকে সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে প্রতিটি কক্ষে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে কেন্দ্র পরিদর্শনে থাকা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম জাহান বলেন, “সারাদেশের মতো পূর্বধলাতেও সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হবে। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সততা ও নিয়ম মেনে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সকল এসএসসি পরীক্ষার কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়