শিরোনাম
◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মিজান লিটন : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলা সদর থেকে শুরু করে কুমিল্লা লালমাই খাজুরিয়া পর্যন্ত প্রায় ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।

রোববার (৩ মে) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে ওয়ারলেস বাজার থেকে শুরু করে বাবুরহাট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। 
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহযোগিতা করে।

এর আগে সড়ক বিভাগ থেকে এসব এলাকায় নোটিশ দেয়া হয় এবং অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা হয়।

এ সময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে সড়কে নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে সড়কের পাশে গড়ে উঠা অবৈধ কোন স্থাপনাই এই এরিয়ার মধ্যে পড়লে তা রাখা হবে না।এসময় চাঁদপুর সদর এসিল্যান্ড বাপ্পি দত্ত রনিসহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়