শিরোনাম
◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই!

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০৮:০৭ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৬ দিন পর উৎপাদনে ফিরল

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ছয় দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কিছুটা বাড়বে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত শেষে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি উৎপাদনে ফিরে আসে। বর্তমানে ইউনিটটি থেকে প্রায় ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কেন্দ্রটির প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, গত ২৫ এপ্রিল বয়লারের পাইপ ফেটে যাওয়ায় ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রয়োজনীয় মেরামত শেষে সেটি পুনরায় চালু করা হয়েছে। এদিকে কেন্দ্রটির ৩ নম্বর ইউনিটে ওভারহোলিং কাজ চলমান রয়েছে। সংশ্লিষ্ট চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, আগামী ১৫ মের মধ্যে ইউনিটটি চালু হতে পারে। এটি চালু হলে বিদ্যুৎ সরবরাহ আরও স্বাভাবিক হবে।

উল্লেখ্য, তিন ইউনিটের এ কেন্দ্রটির দুটি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল। সর্বশেষ ১ নম্বর ইউনিটটিও কয়লার সঙ্গে পাথর ঢুকে বয়লারের টিউব ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল হয়ে পড়লে সাময়িকভাবে পুরো কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়