শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৮:২৮ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় পানির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা (ভিডিও)

টানা দুদিনের ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে আছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শ্রেণিকক্ষগুলো। এরই মাঝে পরীক্ষা দিয়েছেন কলেজটি অনার্সের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নগরীর ধর্মপুরে অবস্থিত কলেজের ডিগ্রি ও অনার্স শাখার ক্যাম্পাসে এ চিত্র দেখা গেছে।

শিক্ষকরা জানান, গত মঙ্গলবার ও বুধবার সকালে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতা সৃষ্টি হয়। শুধু খোলা জায়গা নয়, পানি ঢুকে পড়ে একাধিক ভবনেও। আশপাশের এলাকা তুলনামূলক উঁচু হওয়ায় বৃষ্টির পানি এসে ক্যাম্পাসে জমে থাকে। পাশাপাশি দক্ষিণ পাশে সীমানাপ্রাচীর না থাকায় সেদিক দিয়েও পানি প্রবেশ করছে। কলেজের ব্যবসায় শিক্ষা ভবন, কলাভবন, মিলেনিয়াম ভবন এবং কেন্দ্রীয় লাইব্রেরির নীচ তলার ফ্লোর পানিতে ডুবে আছে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কলেজটিতে দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও কার্যকর কোনো সমাধান নেওয়া হয়নি। ফলে প্রতি বছর বর্ষা মৌসুম এলেই ক্যাম্পাসে জলাবদ্ধতা দেখা দেয়। এ বছর বর্ষা শুরুর আগেই শুরু হয়েছে এ দুর্ভোগ।

শিক্ষার্থীরা আরও বলেন, টানা ভারী বৃষ্টিতে পুরো ক্যাম্পাস পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও আশপাশের স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। বিভিন্ন ভবনের নিচতলা, শ্রেণিকক্ষ ও প্রশাসনিক কক্ষে হাঁটুসমান পানি জমে থাকায় শিক্ষা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।

কয়েকজন অভিভাবক বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এতে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। কিন্তু ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির মানোন্নয়ন থমকে আছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এখানে বর্ষার জন্য অপেক্ষা করতে হয় না। এগুলোর স্থায়ী সমাধান না করতে পারলে শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে না।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূইয়া এ বিষয়ে আরটিভিকে বলেন, পরীক্ষার সীটপ্ল্যানগুলো আগেই করা হয়েছিল। তাই পানির উপরে কাঠে পা রেখে পরীক্ষা নেয়ার ব্যাবস্হা করা হয়। কিছু কিছু পরীক্ষাথীকে স্থানান্তর করে পরীক্ষা নেয়া হয়। ভবিষ্যতে এমন জলাবদ্ধতার সৃস্টি না হয় সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়