শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৬:২৫ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌র সর‌লে ইটভাটায় অ‌ভিযান : কাঁচা ইট ধবংস, ২ লক্ষ টাকা জ‌রিমানা

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালী‌র সর‌লের মিনজী‌রিতলায় লোকাল‌য়ে গ‌ড়ে উঠা ইটভাটায় অ‌ভিযান প‌রিচালনা ক‌রে কাঁচাইট ধবংস এবং ইটভাটার মা‌লিককে ২ লক্ষ টাকা জ‌রিমানা করা হয়। সোমবার (২৭এ‌প্রিল)‌ বিকা‌লে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকনের নেতৃ‌ত্বে এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

অ‌ভিযা‌নে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস। এ সময় পু‌লিশ সহ সং‌শ্লিষ্ট দা‌য়িত্বশীল কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

সুত্রম‌তে ,বাঁশখালী‌র সর‌লের মিনজী‌রিতলার মেসার্স চৌধুরী ব্রিকস ইটভাটাটি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)  এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে প‌রিচা‌লিত হ‌য়ে আস‌ছিল। তারই প্রেক্ষি‌তে এ অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স চৌধুরী ব্রিকস এর মালিক সাইফুল ইসলামকে ২(দুই লক্ষ) টাকা জরিমানা করে আদায় করা হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়।

এ ব‌্যাপা‌রে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন ব‌লেন, যথাযথ কাগজপত্র না থাকায় ,এবং প‌রি‌বে‌শের নিয়ম ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)  এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় জ‌রিমানা ও কাচাঁ ইট ধবংস করা হয় ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়