শিরোনাম
◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৩:১৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু

জাহিদ হাসান, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝরে গাছ উপড়ে পড়ে একই পরিবারে ৩ জনের মৃত্যু হয়েছে। ২৭ এপ্রিল রাত ৩টার দিকে দাগি দক্ষিণপাড়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন-মৃত আব্দুল গণির স্ত্রী খুকি বেগম (৯০), দু্ই মেয়ে ফাতেমা খাতুন (৫০) এবং ফরিদা বেগম (৫৫)। ঘটনার সময় তারা একই ঘরে ঘুমিয়ে ছিলেন।

প্রতিবেশি আ: সালাম (৬০) জানান-রাতে প্রচন্ড ঝড় হয়। এ সময় একটি গাছের শিকড়সহ উপড়ে ঘরের উপরে পড়ে। গাছের চাপায় ঘুমন্ত অবস্থায় মা-মেয়েসহ ৩ জনের করুণ মৃত্যু ঘটে।এঘটায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এব্যাপারে এসআই হুমায়ুন কবির জানিয়েছেন, পরদিন সকালে ফায়ার সার্ভিসের সহায়তায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, লাশের সুরতহাল শেষে যথাযথ আইনি প্রক্রিয়ায় দাফন কাফনের জন্য স্বজনদের কাছে লাশ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়