শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৭:৪১ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে পদ্মা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার জাল জব্দ

চরভদ্রাসনও সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব। এসময় নদীর বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে ৫ কেজি জীবিত পাঙ্গাস মাছের পোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পোনাগুলো পুনরায় নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানায় মৎস্য বিভাগ।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ কারেন্ট জালের ব্যবহার মাছের প্রজনন ও নদীর জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। তিনি আরও বলেন, নদীর পরিবেশ ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে, স্থানীয়দের মধ্যে এ অভিযানে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা নদীর মাছের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়