শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ১০:১৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগ‌রে নিষেধাজ্ঞা সম‌য়ে মাছ আহরন করায় বাঁশখালী সাগর উপকু‌লে বোট ও মাছ জব্দ

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ সাগ‌রে মৎস‌্য সম্পদ বৃ‌দ্ধির ল‌ক্ষে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ (আটান্ন) দিন সমুদ্রে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা র‌য়ে‌ছে । সোমবার (২০এ‌প্রিল রাতে ) এ সম‌য়ে মাছ আহরন করার অপরা‌ধে বঙ্গোপসাগরের উপকূলে বাঁশখালীর শেখেরখীল,গন্ডামারা সংলগ্ন মোহনায় খাটখালী এস. আলম জেটি সংলগ্ন পশ্চিমে মৎস্য আহরণরত অবস্থায় এফ. বি. "শহীদ" নামক ৬ সিলিন্ডার বিশিষ্ট ১টি আর্টিসানাল নৌযান জব্দ করা হয়।

সোমবার রা‌তে বাংলাদেশ কোস্টগার্ড, বিসিজি কন্টিনজেন্ট, পূর্ব জোন ও বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌ‌সিব উদ্দিনের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে এফবি "শহীদ" নৌযানে ২৮ ড্রাম সামুদ্রিক মাছ যার আনুমানিক ওজন ৯৮০ কেজি বি‌ভিন্ন প্রজা‌তির মাছ জব্দ ও বাজেয়াপ্ত করা হয়। জব্দকৃত ও বাজেয়াপ্ত মাছসমূহ উন্মুক্ত ডাক নিলামে ৭৫ হাজার টাকায় বিক্রয় করা হয়।অপর‌দি‌কে এফবি "শহীদ" বোট মা‌লিক‌কেও ৭৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এ ব‌্যাপা‌রে বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌ‌সিব উদ্দিন ব‌লেন ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ (আটান্ন) দিন সমুদ্রে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়নে ব্যাপক প্রচার প্রচারণা ও অভিযান কর্মসূচি অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়