শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০৩:২০ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে চট্টগ্রামে শিশুসহ চার পথচারী আহত

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের এলোপাতাড়ি গোলাগুলির মধ্যে পড়ে শিশুসহ চার পথচারী আহত হয়েছেন।

গতকাল শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে নগরীর বাকলিয়া মিয়াখান নগর ফ্লাওয়ার মিল এলাকায় এই ঘটনা ঘটে। আহত সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁদের শরীরে ছররা গুলির আঘাত রয়েছে। আহত ব্যক্তিরা হলেন মো. হাসান, জসিম, ইসমাইল মিয়া ও ১২ বছর বয়সী শিশু ফাহিম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় সন্ত্রাসী মোরশেদ খান গ্রুপ ও তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুস সোবহান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। এ সময় মোরশেদ গ্রুপ শটগান দিয়ে গুলি ছোড়ে এবং প্রতিপক্ষের অনুসারীদের লক্ষ্য করে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের বেলায় হঠাৎ গোলাগুলিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক ও একজন ফ্লাওয়ার মিল শ্রমিকসহ চারজন গুলিবিদ্ধ হন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, মোরশেদ খান দীর্ঘদিন পলাতক ছিলেন এবং সম্প্রতি এলাকায় ফিরে আসেন। তিনি নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিলেও বর্তমানে তাঁর কোনো সাংগঠনিক পদ নেই। নগর পুলিশের ৩০০ সন্ত্রাসীর তালিকায় তাঁর নাম রয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে ফারুক হোসেনের বাসা থেকে একটি শটগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে গেছেন। এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে একটি মামলা প্রক্রিয়াধীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়