শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২ এপ্রিল)  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাকুন্দিয়া পৌর সদর বাজার ও সৈয়দগাঁও এলাকায় এঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কুকুর বাজারে ঢুকে পথচারী, দোকানি ও ক্রেতাদেরকে কামড়াতে থাকে। এ সময় অনেকেই দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। অল্প সময়ের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাজারজুড়ে। সৈয়দগাঁও এলাকায়ও একই ঘটনা ঘটে। কুকুরের কামড়ে অন্তত ৫০ জন আক্রান্ত হয়।

আহতদেরকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরেই বেওয়ারিশ কুকুরের উপদ্রব চলছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কাজ করছে। আক্রান্তদের হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স এ  চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়