শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৭:০২ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার (ভিডিও)

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করে রাখায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। একইসঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উদয়পুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ডেপুটি স্পিকার কায়সার কামাল কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের গুড়াডোবা হাওরে স্বেচ্ছাশ্রমে নির্মাণাধীন একটি বাঁধ পরিদর্শনে যাচ্ছিলেন। বেলা ৩টার দিকে পথে উদয়পুর বাজার এলাকায় উদয়পুর মিতালী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয় তাকে অভ্যর্থনা জানানোর জন্য। শিক্ষার্থীদের এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ডেপুটি স্পিকার তার গাড়ি থামান। পরে গাড়ি থেকে নেমে বিষয়টি দেখে অসন্তোষ প্রকাশ করেন।

এ সময় সেখানে উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ডেপুটি স্পিকার জানতে চান, কেন শিক্ষার্থীদের এভাবে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। 

একইসঙ্গে ভবিষ্যতে যেন আর কখনো শিক্ষার্থীদের এভাবে দাঁড় করানো না হয় সেই ব্যাপারেও নির্দেশ দেন তিনি। আগে জানানো হলে তিনি নিজেই বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেন। ইউএনওকে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

পরে বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে কায়সার কামাল বলেন, ‘ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে সংবর্ধনা দেওয়ার আয়োজন করতে পারবে না। কে মন্ত্রী বা এমপি বা স্পিকার—এটা বড় বিষয় নয়। প্রয়োজন হলে আমরা নিজেরাই শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো।’

শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। এর বিকল্প কোনো কিছু নেই। লেখাপড়া ছাড়া কেউ কখনো বড় হতে পারে না। এখন তোমরা পাকা ভবনে লেখাপড়া করো, আমি যখন গ্রামীণ স্কুলে পড়েছি তখন চাল চুয়ে বৃষ্টির পানি পড়ত। বই-খাতা ভিজে যেত। কোনো রকম রাস্তাঘাট ছিল না। আর একটা কথা হলো, মোবাইল ফোনে আসক্ত না হয়ে বইয়ের প্রতি আসক্তি বাড়ানোর প্রয়োজন।’

এই বিষয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়