শিরোনাম
◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৬:৫০ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় বিজিবি'র ১০২ বোতল ভারতীয় মদসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য আটক

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) : সীমান্ত এলাকায় পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১০২ বোতল ভারতীয় মদসহ ত্রিশ লক্ষ টাকার অধিক মূল্যের চোরাচালানী পণ্য আটক করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবি)।

ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী পিএসসি স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সীপাড়া বিওপির একটি টহল টিম ২ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কড়াইগড়া নামক এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় আমদানী নিষিদ্ধ ১০২ বোতল ভারতীয় মদ আটক করেছে।

অপর দিকে বরুয়াকোনা বিওপির একটি টহল টিম বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রাজাবাড়ী ব্রীজ নামকস্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধ পথে আসা ২১০ কেজি ভারতীয় জিরা, ১২৬৪ কেজি ফুচকা, ১০০০ পিস পন্ডস পাউডার জব্দসহ ট্রাকটি আটক করেছে। জব্দকৃত মালামালসহ আটককৃত ট্রাকের আনুমানিক মূল্য ৩০ লক্ষ ৭১ হাজার টাকা।

আটককৃত মদ আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে এবং জব্দকৃত চোরাচালানী পণ্য নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়