শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০৯:২০ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে ৫ অপহরণকারী গ্রেপ্তার, উদ্ধার ৩

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া উপজেলা ও টেকনাফ উপজেলা এলাকায় পৃথক অভিযানে তিন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণ ও মুক্তিপণ দাবির সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১ এপ্রিল) রাতে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ৩০ মার্চ একটি অভিযোগের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, উখিয়ার একাধিক অপহরণ ও মুক্তিপণ মামলার ভিকটিমদের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়ন এলাকায় আটক রেখে নির্যাতন করা হচ্ছে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই দিন বিকেলে র‌্যাব-১৫ এর একটি দল অভিযান চালায়।

অভিযানে অপহৃত উখিয়ার ভালুকিয়াপালং এলাকার কাসেম মিয়ার ছেলে আনোয়ার ইসলাম (২৮) অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুই অপহরণকারীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

পরদিন ৩১ মার্চ ভোরে টেকনাফের নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আবারও অভিযান চালানো হয়। সেখানে অভিযান চালিয়ে অপহৃত আরিফুর রহমান (২৪) ও মারুফুল ইসলাম (১৭) নামে আরও দুই ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় আরও তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, পৃথক ঘটনায় মোট পাঁচজন অপহরণকারীকে গ্রেফতার এবং তিনজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের কয়েকজন সদস্যও রয়েছে। উদ্ধার হওয়া ভিকটিমদের পরিবারের কাছে হস্তান্তরের  প্রক্রিয়া চলছে। একই সঙ্গে গ্রেপ্তারকৃত পাঁচজনের বিরুদ্ধে উখিয়া থানা এলাকায় দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়