শিরোনাম
◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০৬:১৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুমোদনহীন তেল পাম্পে অভিযান, সাড়ে ১৩ হাজার লিটার জ্বালানি জব্দ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে অনুমোদনহীন একটি তেল পাম্পে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৩ হাজার লিটার পেট্রল, অকটেন ও ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলার পাকশী ইউনিয়নের পূর্ব বাঘইল এলাকায় অবস্থিত ‘যমুনা মিনি তেল পাম্প’-এ এই অভিযান চালানো হয়। অভিযানে জব্দ করা জ্বালানির মধ্যে ছিল প্রায় সাড়ে ৪ হাজার লিটার অকটেন, সাড়ে ৪ হাজার লিটার পেট্রল এবং সাড়ে ৪ হাজার লিটার ডিজেল।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পাম্পটি বন্ধ রেখে এসব জ্বালানি জমা করে রাখা হয়েছিল। পরে ভ্রাম্যমাণ আদালত পাম্প কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং জমা করা তেল সাধারণ মানুষের কাছে বিক্রির নির্দেশ দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার জানান, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

এ সময় অবৈধভাবে জমিয়ে রাখা জ্বালানি জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরিমানা করা হয়। এর পাশাপাশি পাম্পে থাকা তেল ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়