শিরোনাম
◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০৫:২৩ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার

আজিজুল হক, বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় কোন অপরাধীকে ধরতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দিবাগত গভীর রাতে বেনাপোল কার্গোভেহিকেল টার্মিনালের পিছন থেকে এই বিস্ফোরকের চালান উদ্ধার করে।

উদ্ধারকৃত বিস্ফোরকের মধ্যে রয়েছে, ভারতীয় মসলা বিস্ফোরক পাউডার ১,৪০০ গ্রাম ও পটাশ বিস্ফোরক পাউডার ১,৪০০ গ্রাম।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান,তারা গোঁপন সংবাদ পায় সন্ত্রাসী কার্যকালপের উদ্দেশ্যে বড়আঁচড়া গ্রামের বেনাপোল কাগোভেহিকেল টার্মিনালের পিছনে বিস্ফোরক দ্রব মজুদ করা হচ্ছে। পরে বিজিবি অভিযান চালিয়ে বড়আঁচড়া গ্রামের ছোবহানের বাড়ির পাশে  ফুলবাগান থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়।এর আগে সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। বিস্ফোরক পাউডার গুলো রাতেই থানায় জমা দেওয়া হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে। কারা জড়িত খতিয়ে দেখব আইনশৃঙ্খলা বাহিনী।

বেনাপোল বন্দর ফায়ার ইন্সেপেক্টর শাহিনুর রহমান জানান, কেপিআই এর নির্দেশনা অনুযায়ী বন্দর স্থাপনার ১০০ গজের মধ্যে কোন ব্যক্তি প্রতিষ্ঠান,স্থপনা নির্মান ও বিস্ফোরক সংরক্ষন করা যাবে না। অবৈধ প্রক্রিয়ায় বিস্ফোরক সংগ্রহ তাপ বিকিরন করে বিস্ফোরনে আমদানি পণ্য,রাষ্ট্রীয় সম্পদের বড় ধরনের ক্ষতি ও জীবন হানীর আশঙ্কা থাকে।

এদিকে স্থানীয়রা জানান, বন্দরের গা ঘেষে বসত বাড়ি বা নানান স্থাপনা থাকায় অপরাধীদের আড্ডা ও সন্ত্রাসী কার্যলাপের সুযোগ তৈরী হলেও বন্দরের নজর নেই। এসব স্থাপনার কিছু কিছু অধিগ্রহন চললে তা শেষ হতে বছরের পর বছর সময় লেগে যায়।

বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, বন্দর সম্প্রসারনে আশপাশের স্থাপনা অধিগ্রহনের কাজ চলমান রয়েছে। বন্দরের আশপাশে অবৈধ বিস্ফোরক দ্রব সংরক্ষন প্রতিরোধ বা যে কোন ধরনের অপরাধ মুলক কার্যক্রম বন্ধে বন্দর কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। তবে নিরাপত্তা বাড়াতে পুলিশের সহযোগীতা আবারও  চাওয়া হবে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি আশরাফ হোসেন জানান, টার্মিনালের পিছনে সোবহানের বাড়ির পাশে ফুলবাগান থেকে এসব বিস্ফোরক দ্রব উদ্ধার করেছে পুলিশ। বিস্ফোরক মজুদের সাথে কারা সম্পৃক্ত বা কি উদ্দেশ্য আনা হয়েছিল তা খতিয়ে দেখবে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়