শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০৮:১২ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারিবারিক কলহের জেরে কুমিল্লায় ছেলের হাতে বাবা খুন

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। সোমবার (৩০ মার্চ) রাতে পৌরসভার পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলী আকবর (৫৫) ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় ঘাতক আবুল কালামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ঘাতক কালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

পুলিশ এবং স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে পাঠানপাড়া এলাকার আলী আকবরের সঙ্গে ছেলে আবুল কালামের কথা কাটাকাটি হয়। এ সময় আলী আকবরকে ছেলে কালাম দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘাতক ছেলে পালিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় কালামকে গ্রেফতার করে পুলিশ। বাবা-ছেলে দুজনই রিকশা চালক ছিলেন। 

এ বিষয়ে বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, পারিবারিক কলহের জেরে বাবা ছেলের মধ্যে বিরোধ চলছিল। সোমবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ঘরে থাকা দা দিয়ে আলী আকবরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘাতক আবুল কালামকে গ্রেফতার করেছি। মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, বাবা ছেলের মধ্যে কি নিয়ে বিরোধ ছিল, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। স্বজনরা ঘাতক কালামের মানসিক সমস্যা রয়েছে বলে দাবি করলেও আমরা সে ধরনের উপসর্গ দেখিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়