শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০৭:০১ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে কলাবাগানে পড়েছিল বিপুল পরিমাণ শর্টগানের কার্তুজ 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধ : ফরিদপুর সদর উপজেলার করিমপুর এলাকায় একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ শর্টগানের কার্তুজ ও টিয়ার গ্যাস সেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে র‌্যাব-১০ এর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদপুর সদরের করিমপুর এলাকায় জনৈক রইচ উদ্দিন মুন্সী (৫১) এর পোল্ট্রি ফার্মের পশ্চিম পাশে কানাইপুর-চাঁদপুর সড়কের পাশের একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি শর্টগানের কার্তুজ এবং ৯টি টিয়ার গ্যাস সেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব সামগ্রী পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে এসব বিপজ্জনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে—এগুলোর উৎস ও কারা এর সঙ্গে জড়িত তা শনাক্তে কাজ চলছে।”

তিনি আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রতিরোধে আমরা কঠোর অবস্থান বজায় রেখেছি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়