শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৯:০৭ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বিকাশে প্রতারণার চেষ্টা, দুই যুবককে গণপিটুনি

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি দোকান থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার সময় দুই যুবককে আটক করে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাঁদের গণপিটুনি দিয়ে মাথার চুল ন্যাড়া করে ছেড়ে দেয়।

সোমবার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই যুবক হলেন—ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকার জাকির হোসেনের ছেলে রাব্বি (২০) এবং বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের সেলিম মিয়া (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টাটেরা নিউমার্কেটের একটি দোকানে গিয়ে ওই দুই যুবক নিজেদের বিকাশ নম্বরে ৩ হাজার টাকা লোড করেন। পরে টাকা পরিশোধ না করে কৌশলে দোকান থেকে পালানোর চেষ্টা করলে দোকানমালিক চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন ধাওয়া করে তাঁদের আটক করে। ধরা পড়ার পর উত্তেজিত জনতা তাঁদের গণপিটুনি দেয় এবং শাস্তিস্বরূপ মাথার চুল কামিয়ে দেয়।

দোকানমালিক জামাতুল ইসলাম বলেন, ‘আমার দোকান থেকে বিকাশে ৩ হাজার টাকা নিয়ে তাঁরা পালানোর চেষ্টা করছিলেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের হাতেনাতে ধরা হয়। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ‘ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ অবহিত করেনি। তবে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়