শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে অদুরে মেহেরুন নেছা পারুল (৩০) নামের এক মহিলা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।

এ ঘটনাটি ঘটছে সোমবার ভোর ৪ টা ৪৫ মিনিটে পৌঁওতা রেলগেটের অদুরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে।  সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সুত্রে জানা গেছে, মেহেরুন নেছা পারুল গত রোববার সন্ধায় সান্তাহার স্টেশনে এসে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে কিন্তু সেখানে তিনি ব্যর্থ হন। রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় রাখে।

পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার বাড়ি হিলি ডাঙ্গাপাড়া। তাকে ট্রেনে তুলে দিলে বিরামপুর স্টেশন নেমে মায়ের বাড়িতে যাবে। তার কথা মত পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে তুলে দিয়ে ট্রেনে দায়িত্বরত পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়। ট্রেন সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যেতেই পুলিশ সদস্যকে টয়লেটের যাওয়ার কথা বলে ট্রেন থেকে লাফ দিয়ে আত্মহত্যা চেষ্টা করে। খবর পেয়ে রেলওয়ে পুলিশের ও ফায়ার সার্ভিসের লোকজন মুমূর্ষ অবস্থা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

আহত মেহেরুন নেছা পারুল ফুলবাড়ি জেলার বিরামপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত- ছাবের আহম্মেদ এর মেয়ে বলে জানা যায়।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মুমূর্ষ্ অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করিয়েছে।বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত মেহেরুন নেছা পারুলের মায়ের কাছে খবর দেওয়া হয়েছে। তিনি আসলে আরও বিস্তারিত জানা যাবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়