শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০২:০৮ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হত্যার পর ফেলে যাওয়া ম্যানিব্যাগে মিলল আসামির সন্ধান

দোকানে ঢুকে ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা। এরপর টাকা-পয়সা লুট করে মরদেহ দোকানের ভেতর রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পালানোর সময় ভুলক্রমে মরদেহের পাশে একটি মানিব্যাগ ফেলে যায়। সেই মানিব্যাগে থাকা জন্ম নিবন্ধন সনদের সূত্র ধরেই চক্রের একজনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।

শ্রী সুসেন চন্দ্র সরকার (৬২)। তিনি ত্রিশাল উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা। উপজেলার বগার বাজার চৌরাস্তায় মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ নামে একটি চালের আড়ত ছিল তার।

গত ৯ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে দুর্বৃত্তরা দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সুসেন চন্দ্র সরকারকে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর তাকে দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায়।
 
সময় মতো বাড়ি না ফেরায় একপর্যায়ে পরিবারের লোকজন দোকানের শাটার খুলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়েছে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
  
এ ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকালে দোকানে মরদেহের পাশ থেকে একটি মানিব্যাগ উদ্ধার করা হয়। আর এই মানিব্যাগে থাকা জন্ম নিবন্ধন সনদের সূত্র ধরেই তাবারক হোসেন আকন্দ কামাল (৫৭) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়।
 
কামাল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাডি (সাইনবোর্ড) এলাকার মৃত আব্দুর রশিদ আকন্দের ছেলে। রোববার (২৯ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
 
এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার তাবারক হোসেন আকন্দ কামাল এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত।
  
ঘটনার সময় তিনি অন্য আসামিদের সঙ্গে পরিকল্পিতভাবে ব্যবসায় প্রতিষ্ঠানে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে সুসেন চন্দ্র সরকারকে হত্যা করেন। হত্যায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।  উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়