শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৮:১৯ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার লালমাই পাহাড়ে শিশু রিফাত হত্যা: বাবার সঙ্গে বিরোধের জেরে নৃশংস খুন, গ্রেফতার বৃদ্ধ

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় শিশু রিফাত হোসেন (৯) হত্যা মামলায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। নিহতের বাবার সঙ্গে ব্যক্তিগত বিরোধের জেরে এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত মোহাম্মদ আলী (৭৪)।

রবিবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মোহাম্মদ আলী বড় ধর্মপুর এলাকার মৃত রৌশন আলীর ছেলে।

মামলার তদন্ত ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি বরুড়া থানার চন্ডীপুর গ্রাম থেকে রিফাত নিখোঁজ হয়। পরে সদর দক্ষিণ থানাধীন বড়ধর্মপুর বৈরাগী টিলা এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়। শরীরজুড়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল।

অভিযুক্ত মোহাম্মদ আলীর স্বভাব-চরিত্র ভালো না হওয়ায় রিফাতের বাবা জসিম উদ্দিন তার ছেলে রিফাতকে তার সঙ্গে মেলামেশা করতে নিষেধ করেছিলেন। একপর্যায়ে তিনি মোহাম্মদ আলীকে সতর্ক করে একটি থাপ্পড়ও দেন। এই ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। 

পরবর্তীতে মোহাম্মদ আলী একদিন কৌশলে রিফাতকে ফুসলিয়ে লালমাই পাহাড়ে নিয়ে যায়। সেখানে গিয়ে সে রিফাতকে বলে, “তোর বাবা আমাকে থাপ্পড় দিয়েছে, আজ তোকে মেরে ফেলব।” এরপর সে রিফাতের গলায় দা দিয়ে আঘাত করে। শিশুটি মাটিতে লুটিয়ে পড়লে তাকে উপর্যুপরি কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।

ঘটনার পর রিফাতের বাবা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের এক পর্যায়ে পুলিশ মোহাম্মদ আলীকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করলেও তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। অবশেষে, ২৫ মার্চ ২০২৬ রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জনি কান্তি দে’র নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার বসতঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, গ্রেফতারকৃত মোহাম্মদ আলী আদালতে হাজির হলে তিনি নিজের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন।

নৃশংস হত্যাকাণ্ডের মামলার তদন্ত এখনও চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়