শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৮:০৮ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে পেট্রোল পাম্পে মোটরসাইকেল চালকদের সাথে দুর্ব্যবহার, এএসআই ক্লোজড

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি পেট্রোল পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেলের চালকদের উপর আক্রমণ করে মারধর ও অসৌজন্যমূলক অসদাচরণের অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা হলেন আব্দুল্লাহ আল মামুন। তিনি কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে দায়িত্বরত ছিলেন।

শনিবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে কালীগঞ্জ শহরের যশোর-ঝিনাইদহ সড়কের আয়েশা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায়  প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালকরা জানান, পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের অতিরিক্ত ভিড়ের কারণে সেখানে শৃঙ্খলা বজায় রাখতে থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন।

এ সময় বাইকারদের লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, এএসআই আব্দুল্লাহ আল মামুন কয়েকজন চালককে লাঠি ও হাত দিয়ে মারপিট করেন এবং তাদের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি কয়েকটি মোটরসাইকেলে লাটি ও পা দিয়ে আঘাত করে ক্ষতিগ্রস্ত করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিকদের ক্যামেরায় তার এমন আচরণের ভিডিও ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 
 ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে  ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে এর পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় ঝিনাইদহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এএসআই মামুনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। স্থানীয়দের দাবি, এর আগেও তার বিরুদ্ধে অসদাচরণের একাধিক অভিযোগ রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে এএসআই আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনি কেবল শৃঙ্খলা রক্ষার স্বার্থে দায়িত্ব পালন করছিলেন। বাইক চালকদের সিরিয়াল মেনে তেল নেওয়ার জন্য বলা হয়েছিল। একপর্যায়ে একজন বাইকার অসাবধানতাবশত আমার পায়ের ওপর মোটরসাইকেল তুলে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আমি তাকে সরিয়ে দিই। কাউকে লাঠিপেটা করার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাকে পুলিশ লাইনে ক্লোজ করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন। এটি ভিডিওর কারণে, নাকি অন্য কোনো প্রশাসনিক কারণে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

উল্লেখ্য, এর আগে তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা মডেল থানায় তিনি কর্মরত ছিলেন
সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে। ২০২৩ সালে ৯ আগষ্ট তারিখে ঘুষ নেওয়ার অভিযোগে দামুড়হুদা মডেল থানা থেকে তাকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়