শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, আটক ৩

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযানে ৩টি ড্রাম্পার ট্রাকসহ ৩ জন চালককে আটক ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) পৃথক সম‌য়ে সাধনপুর ইউনিয়নের পশ্চিম বৈলগাঁও নয়া দিঘীরপাড় এলাকায় ইজারা বহির্ভূত বালু উত্তোলনপূর্বক ড্রাম্পার ট্রাকযোগে পরিবহনকালে বাঁশখালী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে বালুভর্তি ১ ড্রাম্পার ট্রাকসহ সাধনপুর ৪ নং ওয়ার্ডের বৈলগাঁও এলাকার সিরাজুল ইসলামের পুত্র ট্রাকের চালক নেজাম উদ্দীন (৪০) কে আটক করা হয়।

অপর দিকে খানখানাবাদ ইউনিয়নের চাঁপাছড়ি দরগা পুকুরপাড় এলাকায় থেকে ২ টি ড্রাম্পার ট্রাকসহ ট্রাকের চালক খানখানাবাদ ৮ নং ওয়ার্ডের চাঁপাছড়ি এলাকার মৃত জাকের আহমেদর পুত্র আজম খান (৪০) কে আটক করা হয়।

একই সাথে পুঁইছুড়ি প্রেম বাজার এলাকায় অবৈধভাবে অনুমতি ব্যতিরেকে মাটি উত্তোলন ও পরিবহনকালে ১ ড্রাম্পার ট্রাকসহ ট্রাক চালক ছনুয়া ৭ নং ওয়ার্ডের মৃত জহিরুল ইসলামের পুত্র মোঃ আকাশ (৩২)কে আটক করা হয়।

পরবর্তীতে উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সা‌নি আকন তা‌দের বিরু‌দ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট এক লক্ষ ৫০হাজার টাকা জ‌রিমানা প্রদান করা হয়।

এ‌দি‌কে বাঁশখালী থানা পুলিশ অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে  থানা সু‌ত্রে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়