শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ০৯:৫৭ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তির অভিযোগে এক যুবক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীসংকৈলে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করে এবং অপত্তিকর পোস্ট করার অভিযোগে বিধান রায় (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে অভিযুক্ত ওই যুবক ফেসবুকে পোস্টটি করলে শুক্রবার দুপুরেই তাকে আটক করে পুলিশ। আটককৃত যুবক রাণীসংকৈল উপজেলার নেকমরদ পারকুন্ডা গ্রামের মলিন রায়ের ছেলে।

জানা যায়, শুক্রবার সকালে বিধান রায় তার সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুক আইডিতে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর একটি পোস্ট করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ জনতা তার বাড়িতে খোঁজাখুঁজি করে ও হামলার পরিকল্পনা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত বিধান রায়কে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ বারী জানান, আমরা অভিযুক্তকে আটক করেছি,ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়