শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ০৯:৩৪ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় চার বছরের শিশু ধর্ষণের চেষ্টা অভিযোগে এক কিশোর গ্রেপ্তার

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া ৪ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় জুয়েল মিয়া (১৬) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের দেউস গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর সকালে ওই কন্যা শিশুর মা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানা লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রেপ্তার হওয়া জুয়েল মিয়া দেউস গ্রামের দানু মিয়ার ছেলে। জুয়েল মিয়া ওই কন্যা শিশুর পাশের বাড়ির সম্পর্কে চাচা হয়।

মামলার এজাহারে শিশুটির মা উল্লেখ করেন, ঘটনার দিন বুধবার (২৫ মার্চ) সকাল আনুমানিক ৯ টার সময় আমার মেয়ে ও তার সমবয়সী পাশের বাড়ির আরেকটি শিশুসহ বাড়ির উঠানে খেলাধুলা করিতেছিল। আমি কাপড় শুকাতে বাড়ির পিছনে যাই। কাপড় শুকানো শেষে উঠানে এসে দেখি আমার মেয়ে উঠানে নাই। তখন ওই শিশুটিকে আমার মেয়ে কোথায় জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় জুয়েল মিয়া আমার মেয়েকে নিয়ে তাহার বসত ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। আমি তাড়াতাড়ি জুয়েল মিয়ার বাড়ির দরজায় ধাক্কা দিলে সে দরজা খুললে আমার মেয়ে তাঁর বসত ঘর থেকে বের হয়ে আসে। মেয়ের পড়নের প্যান্ট এলোমেলো অবস্থায় ছিল। তখন আমার মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় জুয়েল মিয়া আমার মেয়েকে কার্টুন দেখার কথা বলে বসত ঘরে নিয়ে তাহাকে ধর্ষণের চেষ্টা করে। আমি দরজায় ধাক্কা দেওয়ায় জুয়েল মিয়া প্রথমে আমার মেয়ের মুখ চেপে ধরে। পরে তাড়াতাড়ি করে কাপড় পড়িয়ে দিয়ে দরজা খুলে দেয় বলে আমার মেয়ে জানায়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, এঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। মালার প্রেক্ষিতে জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আসামিকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাঁকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়