শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ০৪:৫৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অভিযোগ

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে রাসেল বিশ্বাস (২৫) নামে এক যুবককে মারধর করে স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায় তাদের প্রতিপক্ষ। স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তির পর দ্বিতীয় দফায় রাসেল বিশ্বাসকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন।

আজ শুক্রবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রাসেল বিশ্বাস উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।

জানাগেছে, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের সাথে তারই আপন ভাই পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই সূত্র ধরে আজ বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেল বিশ্বাসকে মারধর করে। আজ শুক্রবার সকালে রাসেল বিশ্বাসকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে পান্না বিশ্বাসের লোকজন এখানে এসে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে।

রাসেল বিশ্বাসের ভাই রবিউল বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে আমার চাচা পান্না বিশ্বাসের সাথে বিরোধ চলে আসছিল। এরই সূত্রধরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন আমার ভাইকে মারধর করে। তাকে হাসপাতালে নিয়ে আসলে এখানে এসে শাওন  বিশ্বাস, বাবু  বিশ্বাস, মানিক  বিশ্বাস, অনিক  বিশ্বাস ও হাফিজুর  বিশ্বাস আমার ভাই রাসেলকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার অবস্থা এখন আশঙ্কাজনক।

এ বিষয়ে জানার জন্য পান্না বিশ্বাসের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠো ফোনটিও বন্ধ রয়েছে।

কোটালীপাড়া থানার এসআই সুব্রত মালো বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে আমরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ছুটে এসেছি। এখানের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগন ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়