শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ১১:১৮ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিবগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় দুই পক্ষের হট্টগোল, সংক্ষিপ্ত করা হলো আয়োজন

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। মঞ্চে বক্তব্য দিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগপন্থি মুক্তিযোদ্ধাদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে।

এ সময় দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের আগেই শেষ করা হয়।

বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

খোঁজ নিয়ে জানা যায়, অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা পর্ব চলাকালে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদ মঞ্চে বক্তব্য দিতে শুরু করেন। এ সময় সাবেক শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক আওয়ামী লীগ নেতা বজলার রশিদ সনুসহ কয়েকজন মুক্তিযোদ্ধা তাকে বাধা দেন। এর ফলে উপস্থিত মুক্তিযোদ্ধাদের দুই পক্ষের মধ্যে হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বড় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক আজিজ দ্রুত হস্তক্ষেপ করেন এবং অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সমাপ্ত ঘোষণা করেন।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদ অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৭ বছর তারা কথা বলার সুযোগ পাননি। বর্তমান পরিস্থিতিতে মঞ্চে বক্তব্য দিতে গেলে আওয়ামী লীগপন্থি মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনুসহ কয়েকজন তাকে বাধা প্রদান করেন। তিনি বিএনপিপন্থি হওয়ায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বক্তব্য দিতে দেওয়া হয়নি বলে দাবি করেন। 

অন্যদিকে সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু জানান, মুক্তিযোদ্ধাদের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী কারা বক্তব্য দেবেন তা আগে থেকেই ঠিক ছিল। জুবায়ের আহমেদ সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে কথা বলতে চাইলে তাকে বাধা দেওয়া হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ বলেন, বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে অনুষ্ঠান পণ্ড হয়নি, বরং উদ্ভূত পরিস্থিতিতে আয়োজনটি কিছুটা সংক্ষিপ্ত করে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়