শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৬:৪৯ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎হাতীবান্ধায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ চম্পট, রাতভর অভিযানে সেই চুরির আসামি পুনরায় গ্রেপ্তার

‎​‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎​লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া চুরির মামলার দুর্ধর্ষ আসামি মনিরুল ইসলামকে (৩০) পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

‎বুধবার (২৫ মার্চ) সন্ধ্যার নাটকীয় পলায়নের পর রাতভর রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোররাতে তাকে ফের জালে তুলতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে চুরির অভিযোগে মনিরুল ইসলামকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ। আটকের পর তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসার পথে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় এলাকায় পৌঁছালে ঘটে বিপত্তি। সেখানে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমানকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে হাতকড়া পরা অবস্থাতেই দৌড়ে অন্ধকারে মিলিয়ে যান মনিরুল।

‎জনাকীর্ণ এলাকা থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রাতেই বিশেষ অভিযানে নামে পুলিশের একাধিক দল। উপজেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে শুরু হয় চিরুনি অভিযান। দীর্ঘ কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস তল্লাশির পর বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ গড্ডিমারী গ্রামের একটি জঙ্গল থেকে আত্মগোপন অবস্থায় তাকে আবারও গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত এসআই মতিউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কথা বলতে রাজি হননি। তবে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে ধরতে পুলিশ রাতভর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে সফল হয়েছে। তার বিরুদ্ধে আগের চুরির মামলার পাশাপাশি পুলিশি হেফাজত থেকে পালানোর দায়ে নতুন করে আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।‎

‎​দায়িত্বে অবহেলা বা পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়