শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে পিকআপ–সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মো.আদনান হোসেন, ধামরাই ঢাকা : ঢাকার ধামরাইয়ে পিকআপ ও সিএনজিচালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সুলতান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার(২৫ মার্চ) দুপুরে উপজেলার কালামপুর–সাটুরিয়া সড়কের বাটুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাসিন্দা।তিনি সাভারেরএকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরতছিলেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,দুপুরে কাওয়ালী পাড়া থেকে সিএনজিতে করে কালামপুরের দিকে যাচ্ছিলেন সুলতান। সিএনজিটি বাটুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনে বসা সুলতান ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কালামপুরের একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখান থেকে অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন,নিহতের মরদেহ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে কথা হয়েছে; তারা অভিযোগ করবেন না বলে জানিয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়