শিরোনাম
◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৮:৩০ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎​লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত এক ছাত্রশিবির কর্মীকে হাসপাতালে দেখতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তার বাবা।

রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার টেপুরগাড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন, ​সাকিবাল হাসান, সাকিবালে বাবা ফজলুল হক, সাইদ হোসেন, ​ফরিদুল ইসলাম ও​রাজিব হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে টেপুরগাড়ি এলাকায় তুচ্ছ একটি বিষয় নিয়ে ছাত্রশিবির কর্মীদের সাথে একদল দুর্বৃত্তের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে সাকিবাল হাসান ও রাজিব হোসেন নামে দুই শিবির কর্মী গুরুতর আহত হন। উপস্থিত স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

‎​‎​আহত সাকিবাল হাসানের বাবা ফজলুল হক খবর পেয়ে ছেলেকে দেখতে হাসপাতালে যান। অভিযোগ উঠেছে, সেখানে অবস্থানরত দুর্বৃত্তরা ফজলুল হককে চিনে ফেলে এবং তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর রাতেই পুলিশ তাকেসহ অন্যদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখায়। ভুক্তভোগীদের দাবি, কেবলমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণেই তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।‎​

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, মারামারি ও বিশৃঙ্খলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই তাদের আটক করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত পাঁচজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়