শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে ভাড়া বাসা থেকে নারীর লাশ উদ্ধার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রিমু বেগম (১৯) নামের এক নারীর শাল উদ্ধার করেছে পুলিশ। নিহত রিমু বেগম সান্তাহার সাহেব পাড়ার আইয়ুব আলীর মেয়ে। গত সোমবার (২৩ মার্চ) বিকেলে সান্তাহার মায়া বিড়িকারখানার শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাসা থেকে রিমু বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের মা রেখা বেগম বাদি হয়ে মেয়েকে শয়ন ঘরে স্বাশরোধে হত্যার অভিযোগে আদমদীঘি থানায় তার জামাই সান্তাহার পশ্চিম লকু কলোনীর সামছুৃল আলমের ছেলে মজিবর রহমান ওরফে সাদ্দাম হোসেন (৪৮) কে আসামী করে একটি মামলা দায়ের করেন।

মামলা সুত্রে ও স্থানীয়রা জানায়, মজিবর রহমান ওরফে সাদ্দাম হোসেন ৪ মাস পূর্বে রিমু বেগমকে দ্বিতীয় বিয়ে করে সান্তাহার মায়া বিড়ি কারখানার পাশে শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাসায় নিয়ে বসবাস করে আসছিল। বিয়ের পর থেকে পারিবারিক ভাবে কলহ চলছিল। ঘটনার দিন গত সোমবার দুপুরে ওই ভাড়া বাসায় স্বামী স্ত্রী শয়ন ঘরে শুয়ে ছিল। শাশুড়ি অপর ঘরে ছিলেন। বিকেলে ঘরের মধ্যে স্বামী মজিবর ওরফে সাদ্দাম হোসেন ও তার স্ত্রী রিমু বেগমের মধ্যে কলহ চলে। রিমুর মা বিষয়টি জানতে চাইলে জামাই সাদ্দাম হোসেন জানায় কোন কিছু হয়নি। এর কিছু পর সাদ্দাম হোসেন ওই ঘরের দরজা বাহির থেকে আটকিয়ে কৌশলে পালিয়ে যায়। রিমুর মায়ের সন্দেহ হলে ঘরের মধ্যে প্রবেশ করে দেখে তার মেয়ের খাটে রিমু বেগমের নিথর দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিমুর বেগমের লাশ উদ্ধার ও পাশে থাকা একটি রশি জব্দ করে।

নিহতের মা রেখা বেগম জানায়, তার মেয়েকে তার জামাই মজিবর রহমান ওরফে সাদ্দাম হোসেন ঘরের ভিতর কৌশলে স্বাশরোধে হত্যা করে পালিয়ে যায়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আসামী গ্রেপ্তারে ব্যাপক তৎপরতা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়