শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ১২:৪৯ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামলা বাণিজ্য ছড়িয়ে পড়েছে সারাদেশে: রুমিন ফারহানা

সারাদেশে মামলা বাণিজ্য ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

তার মতে, মামলা বাণিজ্যের ব্যাপারে শুরু থেকে কেউ কথা বলে নাই, তিনি-ই বলেছিলাম। একেকটা মামলার এফআইআরে শত-শত মানুষকে আসামি করা হয়। মিথ্যা মামলা দেয়ার জন্য পয়সা নেয়, আবার নাম কাটানোর জন্য পয়সা নেয়।

সোমবার (২৩ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুরে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা এ নিয়ে আরও বলেন, যারা অপরাধী, যারা ফৌজদারি অপরাধ করেছেন, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে মামলা হবে। কিন্তু যারা কোনো ফৌজদারি অপরাধ করেন নাই, তার নামটা দেবেন না। এই এলাকায় আমি মামলা বাণিজ্য চলতে দেব না।

পুলিশের উদ্দেশে এই সংসদ সদস্য বলেছেন, আমি থানার পুলিশ ভাইদের অনুরোধ করবো, মিথ্যা মামলা যখন আসে দয়া করে তা যাচাইবাছাই করে নেবেন।

‘আরেকটা শুরু হয়েছে শোন এরেস্ট। জামিন হয়ে যায় বের হওয়ার সময় জেল গেটে বের হলে আরেকটা মামলা আসে। এগুলোর পরিণতি ভালো হবে না। কোনো একটা জায়গায় আমাদের থামতে হবে। আমি পাঁচ বছর ক্ষমতায় থাকবো আমি শোধ নিলাম। আবার নতুন যারা আসবে, তারা আমাদের ওপর শোধ নেবে। আবার আমরা আসবো, আমরা শোধ নেব। আর কত শোধ দেওয়া-নেওয়া করবো। এবার আমাদের নতুন করে চিন্তা করা দরকার। অপরাধীদের নিশ্চয়ই শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু নিরপরাধ বিনা অপরাধে যেন কাউকে সাজা দেয়া না হয়’— যোগ করেন তিনি। যমুনা টেলিভিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়