শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ০৫:৩১ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশে ১৬ বছরে যদি নির্যাতিত পরিবারের তালিকা করা হয় সেই তালিকায় এক নম্বরে থাকবে জিয়া পরিবার। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নির্যাতিতদের প্রতিচ্ছবি। জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না।

রোববার দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ হলরুমে শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজের প্রয়াত চার শিক্ষকের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীকে আহত করে ওয়ান ইলেভেনের সময় পঙ্গু করা হয়েছিল। তার মাকে বন্দী করা হয়েছিল। তার ভাই বিদেশে মারা গেছেন। জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না। ১৭ বছর পর দেশে ফিরে তিনি ১৭ মিনিট বক্তৃতা করেছিলেন। এখন পর্যন্ত তার বক্তব্যে কোনও হিংসার আগুন জ্বলেনি।

তিনি বলেন, আমরা সুষ্ঠু স্বাভাবিক বাংলাদেশ চাই। আইনের শাসনের বাংলাদেশ চাই, ন্যায়পরায়ণতার বাংলাদেশ চাই, উন্নয়নের বাংলাদেশ চাই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়