শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

​হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা): নেত্রকোণার পূর্বধলা উপজেলায় মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় পূর্বধলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।

​এছাড়াও পূর্বধলা রেলওয়ে স্টেশন ঈদগাহ মাঠ, পূর্বধলা সরকারি কলেজ মাঠ, নসিবপুর ও জারিয়াসহ উপজেলার বিভিন্ন ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন।

এবারের ঈদের আকাশ মেঘলা থাকায় এবং বৃষ্টির শঙ্কার কারণে উপজেলার অধিকাংশ এলাকায় খোলা মাঠের পরিবর্তে মসজিদগুলোতে ঈদের জামাত আয়োজন করা হয়। দীর্ঘ এক মাস রোজা রাখার পর খোলা মাঠে বিশাল পরিসরে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি থাকলেও আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। মসজিদে নামাজ আদায় করতে হওয়ায় অনেক মুসল্লিকে আক্ষেপ প্রকাশ করতে দেখা গেছে। তাদের মতে, খোলা মাঠে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ার যে আনন্দ, তা এবার অপূর্ণ রয়ে গেল।

পুরো উপজেলায় শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রতিটি ঈদগাহ ও মসজিদে যথাযোগ্য মর্যাদায় ও সুশৃঙ্খলভাবে নামাজ সম্পন্ন হয়েছে। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়