শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৬, ০৪:০৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগরে দুই ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ নিয়ে বাড়ি ফিরলেন দুই ছেলে

বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন নূরে আলম (৪৫) নামে এক জেলে। পরে প্রায় দুই ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ তীরে নিয়ে এসেছেন তার দুই ছেলে। শুক্রবার (২০ মার্চ) বিকেলে লক্ষ্মীপুরের বয়ার চর-সংলগ্ন মেঘনা ও সাগরের মোহনায় এই ঘটনা ঘটে।

নিহত নূরে আলম ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা গ্রামের মজিবুল হকের ছেলে। 

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে দুই ছেলে শাহিন ও শাকিলকে সঙ্গে নিয়ে মাছ ধরতে সাগরে যান নূরে আলম। শুক্রবার বিকেল পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু বিকেল পাঁচটার দিকে হঠাৎ আবহাওয়া বিবর্তিত হয়ে প্রবল ঝড় শুরু হয়। মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে সাগর, সৃষ্টি হয় বিশাল সব ঢেউ। ঝড়ের তীব্রতায় একপর্যায়ে তাদের মাছ ধরা নৌকাটি উল্টে যায়।

নৌকা ডুবে গেলে তিনজনেই জীবন বাঁচাতে সাঁতরাতে শুরু করেন। দুই ছেলে তাদের বাবাকে ধরে রেখে তীরে ফেরার আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু দীর্ঘ সময় ঢেউয়ের সঙ্গে লড়াই করার একপর্যায়ে নূরে আলম নিস্তেজ হয়ে পড়েন। তবুও হাল ছাড়েননি সন্তানেরা। নিজেদের প্রাণ রক্ষার চেয়েও বাবার নিথর দেহ আগলে রাখাকেই বড় করে দেখেন তারা। টানা দুই ঘণ্টা সাঁতরে শেষ পর্যন্ত বাবার মরদেহ নিয়ে লোকালয়ে পৌঁছাতে সক্ষম হন শাহিন ও শাকিল।

স্থানীয় বাসিন্দা আনিস বলেন, পরিবারটি অত্যন্ত দরিদ্র। নদীতে মাছ ধরেই তাদের সংসার চলত। এখন সন্তানদের চোখের পানি থামছে না, তারা প্রায় বাক্‌রুদ্ধ হয়ে গেছে।

চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। খবর পেয়ে ওই জেলের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং সার্বিক খোঁজখবর নেয়া হচ্ছে। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়