শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৬:৫৫ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় পূর্ব বিরোধে দ্বন্দ্ব, পাল্টাপাল্টি হামলায় দুইজন গুরুতর আহত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় পূর্ব বিরোধের জেরে পাল্টাপাল্টি অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল্লাহ মাতুব্বর (১৮) মাঠ থেকে পেঁয়াজ তুলে বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ জাহিদ মাতুব্বর ও হাফিজুর মাতুব্বরের সমর্থকরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে আব্দুল্লাহ গুরুতর আহত হন। তিনি নুরু মাতুব্বরের সমর্থক হিসেবে পরিচিত।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক না হলেও গুরুতর আঘাত রয়েছে।

এ ঘটনার কিছুক্ষণ পরেই পাল্টা হামলার অভিযোগ ওঠে। জাহিদ মাতুব্বরের সমর্থক নান্নু মাতুব্বরকে (৪০) লক্ষ্য করে নুরু মাতুব্বরের অনুসারীরা অতর্কিত হামলা চালায়। এতে তিনিও গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নুরু মাতুব্বর অভিযোগ করে বলেন, তার সমর্থক আব্দুল্লাহর ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে প্রতিপক্ষ।

অন্যদিকে জাহিদ মাতুব্বর পাল্টা অভিযোগ করে বলেন, তার সমর্থক নান্নুকে লক্ষ্য করেই প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়