শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ১১:১৮ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের টানা ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজার 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : টানা ৭ দিনের ছুটির কবলে দেশ। ঈদের টানা এই ছুটিতে পর্যটন নগরী কক্সবাজার পর্যটকদের স্বাগত জানাতে সেজেছে নতুন ভাবে। ঈদের পরদিন থেকে বুকিং হয়ে গেছে হোটেলগুলো। পর্যটকদের বরণ করতে নানা প্রস্তুতি রয়েছে ব্যবসায়ীদের। পর্যটন স্পটগুলো সাজানো হয়েছে নানাভাবে। সুগন্ধা সৈকতের দুই শতাধিক দোকান উচ্ছেদ করার পর নতুন করে সুন্দর হয়ে গেছে সৈকত। পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। হয়রানি রোধে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম।

১৭ মার্চ থেকে শুরু হয়েছে টানা ছুটি। এর মধ্যে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সব মিলিয়ে ৭ দিনের ছুটির কবলে দেশ‌। টানা ছুটির সময়ে দেশি বিদেশি পর্যটকরা বিনোদনের জন্য ছুটে আসেন কক্সবাজারে। অনেকেই সারা বছরের ক্লান্তি ভুলে সৈকতের মনোরম পরিবেশ আর স্বচ্ছ জলরাশি উপভোগ করতে ছুটে আসেন কক্সবাজারে। আর তাইতো প্রতিবছর ঈদের পর পর্যটকদের বরণ করতে প্রস্তুত তাকে পর্যটন শিল্প সংশ্লিষ্টরা। এ বছরও তার ব্যতিক্রম ঘটে নি।

কক্সবাজার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল কৈয়ুম বলেন, এবারে ঈদের পরদিন থেকেই হোটেল গুলোর মধ্যে ৮০ শতাংশ রোম বুকিং হয়ে গেছে আগে থেকে। রমজানে মূলত আমাদের হোটেল গুলোর সাজ সজ্জার প্রস্তুতি চলে। বছরে একবার সংস্কার করা হয় এই রমজান মাসে। এখন আমাদের সংস্কার শেষ করে সবাই নতুন করে সাজিয়ে রেখেছে পর্যটকদের স্বাগত জানাতে।

হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার বলেন, পুরো রমজান মাস জুড়ে সাজ সজ্জার কাজ করার পর পুরোপুরি প্রস্তুত আমরা পর্যটকদের স্বাগত জানাতে। আমাদের হোটেল গুলোর মধ্যে প্রায় ৭০ শতাংশ বুকিং হয়ে গেছে বলে হোটেল মালিকরা আমাকে জানিয়েছেন।

কক্সবাজার হোটেল অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, ঈদের পরে পর্যটকরা আসবে সে আশায় আমরা বসে আছি পর্যটকদের সেবা দেওয়ার জন্য।

হোটেল দ্যা কক্স টুডের এজিএম আবু তালেব শাহ বলেন, রমজানের শুরুতেই ঈদের পরের জন্য বুকিং হয়ে গেছে আমাদের হোটেল, এরকম অনেকগুলো হোটেল পুরো বুকিং হয়েছে আর কিছু হোটেল ৬০ শতাংশ বুকিং হয়েছে। তবে সব মিলে খুব ভালো। আমরা প্রস্তুত রয়েছি পর্যটকদের বরণ করার জন্য।

সৈকতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে কাজ করা সিসিএফ লাইভ গার্ডের ফিল্ড টিম লিডার ইমতিয়াজ আহমেদ বলেন, ঈদের পরদিন থেকে অনেক পর্যটক হবে, পর্যটকরা সৈকতে যাতে নিরাপদে গোসল করতে পারে সে কারণে আমাদের সিসিএফ লাইফ গার্ডের সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে, আমরা তিনটা পয়েন্টে দায়িত্ব পালন করে থাকি সেসব পয়েন্টে অতিরিক্ত সদস্য দায়িত্ব পালন করবে ঈদের পরদিন থেকে।

টুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টুয়াকের সাবেক সভাপতি এসএম গোলাম কিবরিয়া বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও ইনানী হিমছড়ি পাটোয়ারটেক আধিনাথ মন্দির, মহেশখালী ,সাফারি পার্ক, রামুর বৌদ্ধবিহার সহ সবগুলো পর্যটন স্পট সুন্দর করে সাজানো হয়েছে পর্যটকদের বরণের জন্য।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, কক্সবাজার আগত পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও কাজ করবে। সমুদ্র সৈকতের আশপাশের এলাকায় জেলা পুলিশের টিম ও বিভিন্ন সানি টহল টীম প্রস্তুত রাখা হয়েছে ঈদের পর দিনের জন্য।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, কক্সবাজার আগত পর্যটকরা যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয় সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের তিনটি টিম প্রস্তুত রাখা হয়েছে। কোন পর্যটক হয়রানির শিকার হলে পর্যটন তথ্য কেন্দ্রে অভিযোগ করার সাথে সাথে ব্যবস্থা নিবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিমগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়