শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ১১:০৭ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় একটি মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গজালিয়ার রাজঘাট এলাকায় স্থানীয়রা প্রথম মরদেহটি পানিতে ভাসতে দেখেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলের আশপাশে উৎসুক মানুষের ভিড় জমে।

স্থানীয়রা জানান, গজালিয়া রাজঘাট এলাকায় মোস্তফা কামালের মালিকানাধীন একটি মাছের প্রজেক্টে মরদেহটি ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্টদের জানায়।

স্থানীয় বাসিন্দা রাহমত শরীফ জানান, মরদেহটি কামাল ও দিদারের মালিকানাধীন প্রজেক্ট এলাকায় পড়ে ছিল এবং মরদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। মৃত ব্যক্তির গলা ও চোখের কাছে আঘাতের চিহ্ন রয়েছে।

মাছের প্রজেক্টের মালিক মোস্তফা কামাল বলেন, স্থানীয়দের কাছ থেকেই তিনি বিষয়টি জানতে পেরেছেন। তবে মরদেহটি কার এবং কীভাবে সেখানে এলো, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার জানান, মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়