শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৮:১৩ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পেয়ে  বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলেন মাদকাসক্ত ছেলে।মূর্হুরতের মধ্যে কাঠ টিনের তৈরী ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে।

জানাগেছে, কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম(২৫) দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছে। ঘটনার রাতে শহিদুল তার মা হেনয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। হেনয়ারা বেগম টাকা দিতে না পারায় মাদকাসক্ত শহিদুল বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়।

এ সময় আশপাশের মানুষ আগুন নিভানোর জন্য এগিয়ে আসার আগ মূহুর্তেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

হেনয়ারা বেগম বলেন, আমার ছেলে শহিদুল দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছে। সে প্রতিনিয়ত আমার কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা দিতে না পারলে সে আমাকে মারধর করতো।যার কারনে আমি শহিদুলের ভয়ে পালিয়ে থাকতাম। ঘটনার রাতে টাকা দিতে না পারায় আমাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন দেয়।

তিনি আরো বলেন, আমি একজন দুঃখিনী মা। আমার বড় ছেলে ওলিউল্লাহ কাজের জন্য ভারতে গিয়ে ১০ বছর ধরে নিখোঁজ রয়েছে। ৬ মাস আগে বরিশালে কাজ করতে গিয়ে আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ছোট ছেলেটি মাদকাসক্ত। আমি এখন কি ভাবে বাঁচবো।

কান্না জড়িত কন্ঠে হেনয়ারা বেগম আরো বলেন, আমার মাথা গোজাঁর ঠাঁই টুকুও এখন পুড়ে ছাই হয়ে গেল।আমার আর বেঁচে থাকার ইচ্ছা নাই। এতো শোক আমি কি ভাবে সইবো।

প্রতিবেশী জামির আলী বলেন,শহিদুল দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছে।মাদকের টাকা না দিতে পারলে সে তার মাকে মারধর করতো।গতকাল রাতে মাদকের জন্য শহিদুল তার মার কাছে টাকা চেয়ে না পেয়ে বসত ঘরে আগুন দেয়। আমরা আগুন নিভানোর জন্য ছুটে আসতে আসতেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।আমরা চাই না এ ভাবে আর কোন পরিবারে মাদকাসক্ত ছেলের জন্ম হোক।

কোটালীপাড়া থানার ওসি মোঃ রিয়াদ মাহমুদ বলেন,এ বিষয়ে আমি এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা নিবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়