শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৫:৫৫ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে বাবার হাতে অপহরণ, মুক্তিপণ দাবির নাটক : অভিযানে শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগরে চাঞ্চল্যকর এক ঘটনায় নিজের শিশুসন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে পিতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত শিশু সিয়াম (৮) কে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটির পিতা এক সহযোগীকে সঙ্গে নিয়ে সিয়ামকে অপহরণ করে। পরে তাকে একটি নির্জন বাগানে নিয়ে বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার দিকনির্দেশনায় জীবননগর থানা পুলিশ ও ডিবি (সিআইডি) সাব ইন্সপেক্টর আশরাফ বিশ্বাসের নেতৃত্বে যৌথ অভিযান চালায়।

অভিযানের এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে সিয়ামের পিতা আজিজুল (২৮) ও তার সহযোগী আক্তার (২৬) কে গ্রেপ্তার করা হয়। এ সময় সিয়ামকে উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় মুক্তিপণ হিসেবে বিকাশে দেওয়া ১০ হাজার ৩০০ টাকার মধ্যে ৭ হাজার টাকা এবং একটি ধারালো হাসুয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সিয়ামের মা ভারতে অবস্থান করছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে শিশুটিকে অপহরণ করে তার গলায় অস্ত্র ধরে ছবি তুলে মায়ের কাছে টাকা আদায়ের চেষ্টা করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। 

জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সোলাইমান শেখ জানিয়েছে, এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়